জলের তাপ দূষণজাত বর্জ্য
3.1.8 পারমাণবিক বর্জ্য (Thermal Waste) : তাপবিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য শিল্পে ঠাণ্ডা করার কাজে নদী, হ্রদ, বড়ো জলাশয়ের ব্যবহার করা হয়। ব্যবহৃত জল আবার নদী বা হ্রদে বা জলাশয়ে নিক্ষেপ করলে জলের তাপমাত্রা বৃদ্ধি পায়। একে জলের তাপদূষণ বা Thermal Pollution বলে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জলে দ্রবীভূত অক্সিজেনের (DO) পরিমাণ হ্রাস পায়। মাছ ও জলজ জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয়, জলের ঘনত্ব হ্রাস পায় এবং সামগ্রিকভাবে সংশ্লিষ্ট জলাশয়ের বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। পারমাণবিক বর্জ্য-র উৎসগুলি (Point-source) হল—তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক চুল্লি, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এবং অন্যান্য শিল্পকারখানা। পারমাণবিক দূষণ (Thermal Pollution)-এর জন্য নিম্নলিখিত অসুবিধার সৃষ্টি হয় । (1) দ্রবীভূত অক্সিজেনের (DO) পরিমাণ হ্রাস পায়। (2) জলজ প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায় । (3) শ্যাওলা বৃদ্ধি পায় । (4) ঠাণ্ডা জলে যেসকল উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে সেইগুলি ধ্বংস হয়। (5) জলের তাপমাত্রা অতিরিক্ত বেশি হলে জলজ প্রাণী ও ক্ষুদ্র ক্ষুদ্র জীব মারা যায়। (6) তাপমাত্রা বৃদ্ধিতে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়।