পরিবেশ সংরক্ষণ আইন ১৯৮৬
5.1 পরিবেশ সংরক্ষণ আইন 1986 কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও বন দপ্তরের উদ্যোগে 1986 সালে পরিবেশসংক্রান্ত একটি পূর্ণাঙ্গ আইন প্রণীত হয়। এই আইন পরিবেশ (সংরক্ষণ) আইন 1986 নামে পরিচিত। এই আইন পরিবেশ- সংক্রান্ত পূর্বেকার আইনের পরিবর্তন, পরিমার্জন এবং কোনো কোনো ক্ষেত্রে পরিবর্ধন ও বর্জন করা হয়। পূর্বেকার আইনগুলি (1974, 1981) ছিল মূলত নিয়ন্ত্রণমূলক। বর্তমানে আইনটি নিয়ন্ত্রণের সঙ্গে সংরক্ষণ ও উন্নয়ন দুইটির উপর গুরুত্ব দিয়েছে। চারটি অধ্যায় ও 26টি অনুচ্ছেদ নিয়ে গঠিত এই পরিবেশ আইনে পরিবেশ, পরিবেশ দূষণ, বিপজ্জনক পদার্থ ইত্যাদি শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে, উন্নয়নের বিভিন্ন পদক্ষেপগুলির কথা বলা হয়েছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দায়িত্বের কথা বলা হয়েছে। দূষণ পরিমাপ ও পরীক্ষা, দূষণসংক্রান্ত ব্যাপারে সরকারের পরামর্শ দান, দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতি উদ্ভাবন এবং এক্ষেত্রে গবেষণার যাবতীয় দায়িত্ব পর্ষদের। পরিবেশ বলতে এই আইনে বলা হয়েছে জল, বায়ু, মাটি, মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ, জীবাণু এবং এদের পারস্পরিক সম্পর্ককে। ভারত সরকার প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ সুরক্ষিত করার জন্য নীতি ও প্রকল্প নির্ধারণ করেছে এবং উপযুক্ত আইন গ্রহণ করেছে। পরিবেশ নিয়ন্ত্রণ ও রক্ষায় ভারত সরকার নির্ধারিত নীতি ও প্রকল্পগুলির একটি সূচী দেওয়া হল ৷
| প্রকল্প/কর্মসূচী/আইন | উদ্দেশ্য/কার্যকারিতা | দায়িত্বশীল সংস্থা |
|---|---|---|